আসসালামু আলাইকুম — কলম দিয়ে সত্যের সন্ধান
Facebook YouTube ইমেইল
বিজ্ঞাপন

নেশার ক্র্যাক-ডাউন - এইচ আর হারুন আহমেদ | বাংলা কবিতা | HR Harun Ahmed

নেশার ক্র্যাক-ডাউন

এইচ আর হারুন আহমেদ
পশ্চিম দিগন্ত আলো নিভে নিভে
আধারে ছেয়ে দেয় ধরা,
সেই অন্ধকারে আসক্ত শত তরুণ, যুবক
মৃত্যু আলিঙ্গনে দিতে চায় সারা ।
তবুও-
কারণের অনুসন্ধান না করে
মাদকাসক্তের ছাপ দিয়ে এনে,
তাকে আইনের কষাঘাতে
অন্ধকারে ঠেলে দাও পাল্লার ওজনে?
মনে রেখো-
আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য না ।
বিষাদ সিন্ধু জল, আহারেই মৃত্যু-
এ ব্যতীত কি আর দেবো এর তুলনা?
প্রশ্নের প্রশ্নে জোড়ে প্রয়াস,
সেই কারণের অনুসন্ধান করো তুমি।
রাতের অন্তরায় অসহায় সারা ভুবন,
তবুও- ভোর হয়, আলো দেয়, মরে যায় আঁধারের হাতছানি ।
সুরক্ষার জগতে তোমার হবে আলো-
আর সেই তরুণের, উত্থান বিকাশের বাঁধা?
যাও পিষে জীবন, না করে কারণের সন্ধান
সুবোধ একদিন আসবেই ফিরে উদয় হবে সুধা ।
নেশার ক্র্যাক-ডাউন আড়ালে ছিন্ন দেহ
তবুও বলছি শুনে নাও,
এই ছেলে নেশাখোর হয়ে জন্ম নেয় নি
তোমার আইনকে বলে দাও ।
29 JUNE 2023
বিজ্ঞাপন