মৃত্যু যদি বন্ধু হতো
এইচ আর হারুন আহমেদ
আমি রুখে দিতাম সময়ের সীমা
পাল্টে দিতাম গতিবিধি
বহমান স্রোত নিঘুম রাতে
বহিত না আর নিরবধি
পাল্টে দিতাম গতিবিধি
বহমান স্রোত নিঘুম রাতে
বহিত না আর নিরবধি
ভাসিতনা সেই ক্রন্দন সুর আর
অবহেলিত লাখো প্রাণের আর্তনাদ
শত বীরের বেশে
নির্যাতিত সমাজের করিতাম প্রতিবাদ
অবহেলিত লাখো প্রাণের আর্তনাদ
শত বীরের বেশে
নির্যাতিত সমাজের করিতাম প্রতিবাদ
সেদিনও বয়েছিল শান্তির হাওয়া
আজ সৃষ্ট সুখের উল্লাসে ব্যস্ত তিথি
কাল হারাবে দিগন্ত নতুন ভোরের
মোর আজন্ম বিনাশ হবে রেখে সমস্ত স্মৃতি
আজ সৃষ্ট সুখের উল্লাসে ব্যস্ত তিথি
কাল হারাবে দিগন্ত নতুন ভোরের
মোর আজন্ম বিনাশ হবে রেখে সমস্ত স্মৃতি
ভেঙে দিতাম অন্যায়ের প্রাচুর্য্য অশ্বারহীর মত
আহহা!- মৃত্যু যদি বন্ধু হতো
আহহা!- মৃত্যু যদি বন্ধু হতো
11 JULY 2023
